ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের তিন দিন পর এক ঘোড়ার গাড়ি চালকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিন দিন পর নুরুল ইসলাম (৪৫) নামে এক ঘোড়ার গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার লক্ষিন্দরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) উপজেলায় কুড়ালিয়া বাইদ এলাকায় ঘোড়দৌড় দেখতে গিয়ে নিখোঁজ হন নুরুল। পরদিন তার ছেলে আনিছুর রহমান থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ উপজেলার সুন্দইল গ্রামের জামাল হোসেন (৪৫), তার মেয়ের জামাই দেওজানা গ্রামের ফজর আলী (২৪) এবং একই গ্রামের অটোচালক শাহ আলমকে (২২) আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা নুরুল ইসলামকে দেওজানা বাজার থেকে জোরপূর্বক ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে নেয়। পরে তারা অটোতেই শ্বাসরোধে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা নুরুল ইসলামের লাশ উপজেলার লক্ষিন্দর এলাকায় সাগরদিঘী-গারো বাজার পাকা সড়কের পাশে জঙ্গলে ফেলে যায়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে তার হাত-পা বাধা লাশ উদ্ধার করা হয়।

লক্ষিন্দর ইউনিয়নের ইউপি সদস্য বাহাদুর মিয়া জানায়, নুরুল ইসলামের সঙ্গে জামাল হোসেনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জামাল হোসেন গ্রীস প্রবাসী। তার স্ত্রীর সাথে নুরুল ইসলামের পরকীয়া থাকার বিষয়টি এলাকায় আলোচনায় আছে। সে কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102