ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইন নিয়ে পড়াশুনা না করেও তারা ‘ব্যারিস্টার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেই এলএলবি সনদ বা বার কাউন্সিলের অনুমোদন। এমনকি আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো পড়া-লেখাই করেননি। তারপরেও তারা সাধারণ মানুষের কাছে ব্যারিস্টার হিসাবেই পরিচিত।

আদালতে দালালের মাধ্যমে ক্লায়েন্ট বাগিয়ে এনে মামলায় জামিন করিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসীম উদ্দিনকে আটকের পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর এসব তথ্য।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয় কথিত ব্যারিস্টার কামরুল ইসলাম হৃদয় এবং জসীম উদ্দিনকে। অথচ ধরা পড়ার কিছুক্ষণ আগেও দাপটের সাথে কামরুল ইসলাম হৃদয় ব্যারিস্টার পরিচয়ে মামলা থেকে জামিন করানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা। আর জসীম উদ্দিন তো উচ্চ আদালত থেকে জামিন করিয়ে দেয়ার বিজ্ঞাপন হিসাবে বিজনেস কার্ডও তৈরি করেছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন জানান, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দুজনকে আটক করে আইনজীবী সমিতি। অনুসন্ধানে দেখা যায়, তারা কেউই আইন পেশার সাথে সম্পৃক্ত নন। এমনকি চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও প্রতারণার অভিযোগ রয়েছে এ দুজনের বিরুদ্ধে।

আটককৃত দুজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আইন পেশায় কোনো অভিজ্ঞতা না থাকলেও তারা নিজেদের ব্যারিস্টার এবং আইনজীবী হিসাবে পরিচয় দিতেন।

প্রতারক আটকের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102