ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শীত নিবারণের আগুনে গৃহবধূকে পুড়িয়ে মারল স্বামী-সৎ ছেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে শীত নিবারণের আগুনে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের মেয়ে নূর জাহান।

রোববার (১০ জানুয়ারি) রাতে ওই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামিরা হলেন- ওই গ্রামের ইউনুস আলী ও তার প্রথম পক্ষের ছেলে রফিকুল ইসলাম রফিক।

নিহত বেগনা বেগম ওই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ ন্যালর গ্রামের বাসিন্দা ছিলেন। তার প্রথম পক্ষের মেয়ে নূর জাহান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বেগনা বেগমকে বিয়ে করেন ইউনুস আলী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করত ইউনুস ও রফিক। ১০ জানুয়ারি রাতে শীত নিবারণের জন্য বেগনা বেগম বাড়ির আঙিনায় আগুন পোহাচ্ছিলেন। ওই সময় সৎ ছেলে রফিক তাকে পেছন থেকে জাপটে ধরে। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী ইউনুছ আলী। এতে বেগনা বেগম দগ্ধ হলে তাকে ওই অবস্থায়ই বাড়িতে ফেলে রাখে তারা।

নিহতের মেয়ে নূর জাহান বলেন, আমরা পরদিন খবর পাই। পরে ছুটে গিয়ে আমার মাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মায়ের অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে ঢাকায় নিতে বলা হয়। ১৬ জানুয়ারি রাতে ঢাকায় নেয়ার পথে আমার মা মারা যান।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ১৭ জানুয়ারি বেগনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ওইদিন সন্ধ্যায় তাকে বাবার বাড়িতে দাফন করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় সৎ বাবা ও সৎ ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মেয়ে নূর জাহান। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102