ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালের টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্য দিবালোকে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে পুরো উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর ২০২০-২১ অর্থবছরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার বাক্সে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল, রি-এজেন্ট, আসবাব ও ক্রোকারিজের ৪৫ লাখ টাকার দরপত্র ছিল। সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। ওইদিন সকালে হাসপাতালের কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দূর্বৃত্ত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, ৭-৮ জন লোক দরপত্র জমা দেয়ার কথা বলে আমার অফিসে ঢোকে। পরে তারা কর্মচারীদেরকে জিম্মি করে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শে দরপত্র বাতিল করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, হাসপাতালের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102