ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসি পাসেই বড় ডাক্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

পড়ালেখা করেছেন মাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত। কিন্তু এমবিবিএস ডাক্তার সেজে দেখছেন রোগী। এভাবেই দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছেন তিনি। অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন এ ভুয়া চিকিৎসক।

তার নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম ওরফে মেরুর ছেলে। নোয়াপাড়া স্কুল মার্কেটে রয়েছে তার চেম্বার।

মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন জাহাঙ্গীর। এমন অভিযোগে সোমবার বিকেলে নোয়াপাড়া স্কুল মার্কেটে নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়।

ওসি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে আগেও অনেকবার আইনি ব্যবস্থা নেয়া হয়েছিল। তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা করেছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হানিফ। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102