ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে পৌরসভায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র ও সব কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী। ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল।

তিনি জানান, মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন- মেয়র পদে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু তাহের (বাঘা মেম্বার), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কামাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আফরোজা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাহেলা আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে হালিমা আক্তার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার পরশুরাম পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী আওয়ামী লীগের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ৯ কাউন্সিলর ও তিন মহিলা কাউন্সিলর একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। নির্ধারিত সময়ে কোনো পদেই একাধিক মনোনয়ন ফরম জমা পড়েনি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাছাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কোনো পরে একাধিক প্রার্থী না থাকায় তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী টানা দুই মেয়াদে পরশুরান পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হচ্ছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102