ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাকরির প্রলোভনে গৃহবধূকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

রাজশাহীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মঈন উদ্দিন আজাদ নামে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুই সন্তানের ওই জননী বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মঈন উদ্দিন আজাদ রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল কাঁচাবাজারে তার বাড়ি। মামলার পর থেকে তিনি লাপাত্তা।

রাজশাহী মহানগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার রাতে জানান, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশনমাস্টার আজাদের সঙ্গে পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুকে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে রোববার বিকেলে (১৭ জানুয়ারি) বাসায় ডাকেন তিনি। ভুক্তভোগী সরল বিশ্বাসে বাসায় গেলে দেখেন, সেখানে কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। হাজার চেষ্টা করেও তিনি সম্ভ্রম বাঁচাতে পারেননি।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দিয়েছেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রেল কর্মকর্তা মঈন উদ্দিন আজাদ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা তদন্তের জন্য এক এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, মামলার বিষয়টি জেনেছি। মঙ্গলবার অভিযুক্ত কর্মকর্তা অফিস করেননি। তাকে অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102