ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার সঙ্গে অসামাজিক কাজের সময় ধরা, এসআই বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারীঘটিত বিষয়ে জড়িত থাকার অভিযোগে নওগাঁর বদলগাছী থানার এসআই আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে একটি বাড়িতে প্রেমিকাসহ গ্রামবাসীর হাতে আটক হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ঘটনা তদন্তে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) কেএমএ মামুন খান চিশতিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) তরিকুল ইসলাম ও জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোছা: সুরাইয়া খাতুন।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া মঙ্গলবার রাত ৯টায় বদলগাছী থানার এসআই আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করে নওগাঁ পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জানা গেছে, নওগাঁর বদলগাছী থানার এসআই আরিফুল ইসলাম রোববার দিবাগত রাতে বদলগাছী উপজেলার কদমগাছী গ্রামের একটি বাড়িতে তার জনৈক কথিত প্রেমিকাকে ডেকে নিয়ে আসেন। সেখানে এসআই আরিফুল ইসলাম তার সঙ্গে অসামাজিক কার্যকলাপের লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাটি জানার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ওই নারীসহ এসআই আরিফুল ইসলামকে আটকে রেখে বদলগাছী থানা পুলিশকে খবর দেন। এরপর থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে এসআই আরিফুল ইসলামকে উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি চৌধুরী যোবায়ের আহম্মেদ বলেন, আরিফুল ইসলামকে একজন নারীসহ গ্রামবাসীরা আটকে রেখেছিল। সেখানে পুলিশ গিয়ে তাকে থেকে উদ্ধার করেছে। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102