ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পি কে হালদারকাণ্ড; ৮৩ জনের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা জানতে চেয়েছে আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

পি কে হালদারকাণ্ডে আরো ৫৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

এ কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে, পি কে হালদার ইস্যুতে ৮৩ জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা দুদকের কাছে জানতে চায় হাইকোর্ট। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

এর আগে, পি কে হালদারকাণ্ডে সাবেক সচিব এন আই খানের নাম ভুলক্রমে যুক্ত হয়েছে উল্লেখ করে হাইকোর্টে আবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মার্কেটিং বিভাগের ডিজিএম এমডি আসাদুজ্জামান এ আবেদন জমা দেন।

গেল ৫ জানুয়ারি পিকে হালদারের অর্থপাচার ইস্যুতে সাবেক শিক্ষাসচিব এন আই খানসহ ২৫ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এই আদেশে এন আই খানের নাম ভুলক্রমে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে এই মামলার শুনানিতে অন্তর্ভুক্ত হন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102