ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঈদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে যুবলীগসহ বেশকিছু সংগঠন। এসময় তারা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা-১০ সংসদীয় আসন সংশ্লিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ সভাপতি আহমেদ উল্লাহ মধু, যুগ্ন সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগ নেতা ইসমাঈল হোসেন তপুছাড়াও দলীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় তারা দাবি করেন, নানা অনিয়মে জড়িত সাবেক মেয়র সাঈদ খোকন নিজেকে বাঁচাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। মিথ্যে গল্প সাজিয়ে তা মানুষের সামনে প্রকাশ করেছে। তাপসের বিরুদ্ধে মানহানিকার ও ভিত্তিহীন অভিযোগ তুলে ধরায় সাঈদ খোকনকে আওয়ামী লীগের সব পদ থেকে দ্রুত অব্যাহতি দেয়ার দাবি জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102