ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি সংক্রান্ত বিরোধে গলা টিপে বোনকে হত্যা করল ছোট ভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। পুলিশ এই ঘটনার অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) আটক করেছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102