ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয়ী হওয়ার পর আ’লীগ থেকে বহিষ্কার দুই কাউন্সিলর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নবনির্বাচিত দুই কাউন্সিলরকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দাগনভূঞা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।

দলীয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ‘গাজর’ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হন। তিনি দলীয় প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ‘পাঞ্জাবী’ প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি ওই ওয়ার্ডে ‘উঠপাখি’ প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালাহ উদ্দিন রুবেলকে পরাজিত করেন।

বহিষ্কারাদেশ ঘোষণার পর নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক আওয়ামী লীগ নেতা জানান, ১ ও ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দল থেকে যাদের জন্য কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে তারা যোগ্য প্রার্থী ছিলেন না। যার কারণে অন্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। এটি নির্বাচিতদের যোগ্যতার বিষয়। তাদের স্থানীয় মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102