ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজসিক ফেরা সাকিবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখায় এক বছর নিষিদ্ধ হন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার খবরে হতাশই হয়েছেন তিনি। সেই হতাশা কাটিয়ে কোটি কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত সাকিব নতুন উদ্যমে ফেরার জন্য পণ করেন।

সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হলেও করোনায় দীর্ঘদিন খেলার বাইরে থাকে বাংলাদেশ। যে কারণে ফেরা হয়নি সাকিবেরও। ১০ মাসের লম্বা সময় পর টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে রাজসিক ফেরা সাকিবের।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় বল হাতে প্রত্যাশার চেয়েও ভালো করেছেন সাকিব। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। তার অফ স্পিন ও অভিষিক্ত হাসান মাহমুদের গতির শিকার হয়ে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয় উইন্ডিজ।

বল হাতে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও সফল সাকিব। দলের জয়ে করেন ১৯ রান। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ জিতে ৬ উইকেটে।

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102