ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ছাত্র গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৫২ বার পঠিত

যৌন হয়রানির অভিযোগে এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করার পর মঙ্গলবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ওই শিক্ষার্থীর নাম জামিল আহমেদ। সিডনির ব্যাংকস টাউনের ভিলাউড এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন হয়রানি করার কারণে তার বিরুদ্ধে ‘সম্ভাব্য ধর্ষণ’-এর অভিযোগ দেওয়া হয়েছে। পরে ওই কিশোরীর পরিবার জামিলকে আটক করে স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

ওই কিশোরীর পরিবার জামিলের বিরুদ্ধে অভিযোগ এনে দাবি করেন, ‘গত ডিসেম্বর মাস থেকে কিশোরীর সঙ্গে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে অতিমাত্রায় কথা বলত জামিল। তার কথার বেশির ভাগই ছিল যৌনতামূলক। এ বিষয়টি ওই কিশোরীর মা জেনে গেলে জামিলকে এসব থেকে বিরত থাকতে বলে।

তবে এই কথা শোনেন নি জামিল। পরে তাকে ধরতে পরিকল্পনা করে কিশোরীর মা। কিশোরীর অ্যাকাউন্ট থেকে জামিলকে বাসায় আসতে বলা হয়। জামিল কিশোরীর বাড়িতে উপস্থিত হলে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে কিশোরীর পরিবার।

এদিকে জামিলের বিরুদ্ধে এর আগে এ ধরনের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। জামিল সিডনির ব্যাংকস টাউন এলাকাতেই বসবাস করতেন। তিনি তথ্যপ্রযুক্তি বিষয়ে অধ্যয়ন করছিলেন এবং পাশাপাশি সিডনির একটি সুপার মার্কেটে খণ্ডকালীন চাকরি করতেন। আগামী ৯ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102