ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগাতিপাড়ার তমালতলা বাজারে ১১ দোকানে ডাকাতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় তিন নৈশ প্রহরিকে বেঁধে রেখে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার তমালতলা বাজারে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মুহসিন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়েরসহ, গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একাধি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নৈশ প্রহরী ও ব্যবসায়ীরা জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র নিয়ে তমালতলা ব্রীজের দিক থেকে বাজারে আসে। তারা প্রথমেই তিন নৈশ প্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত পা বেঁধে পাশের লিচুবাগানে আটকে রাখে। পরে রাস্তার দুই পাশের ১১টি দোকানে তালা ভেঙ্গে নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) গোলাম মোস্তফা নয়নের রড, সিমেন্ট ও টিনের দোকান ফুয়াদ ট্রেডার্স থেকে এক লাখ সাড়ে ১২ হাজার, ছাত্রদলের বাগাতিপাড়া সদর ইউনিয়নের সাধারন সম্পাদক সুইটের রেজওয়ান ইলেকট্রনিক্স থেকে এক লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল সেট, শিফাত সু ষ্টোর থেকে ৫৯ হাজার, সজিব ষ্টোরে ৫৫ হাজারসহ, ব্রাদার্স ফার্মেসী, রোগ মুক্তি ফার্মেসী, সিটু ষ্টোর, সরকার ষ্টোর, শিমুল এগ্রো এন্টাপ্রাইজ, আলিফ ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যাস এবং সিদ্দিক ষ্টোরের তালা ভেঙ্গে নগদ কয়েক লাখ টাকা নিয়ে চলে যায়।

বাজার কমিটির সভাপতি কাওসার আলী বলেন, প্রকাশ্য অস্ত্র নিয়ে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় সাড়ে চার লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি হয়েছে। বাজারের একই পাশের এক সাথের ছোট-বড় ১১টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা লুটে নেয়া হয়েছে। এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেছেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ব্যবসায়ীরা ডাকাতির মামলা দিলে নেয়া হবে। মামলা না হলেও ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102