ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালিককে মারধর করে ইট ছিনিয়ে নিল ছাত্রলীগ নেতা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ফুলগাজীতে সন্ত্রাসী কায়দায় ব্রিকফিল্ডের মালিক ও শ্রমিকদের জিম্মি করে জোরপূর্বক ইট নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় এস আলম ব্রিকস নামে ইটভাটার মালিক শাহজাহান কবির সেলিম ও মিনহাজ উদ্দিনকে মারধর করে করেছে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকলের দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ইটসহ ৩টি ট্রাক জব্দ করেন।

এস আলম ইটভাটার মালিক মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার লোকজন নিয়ে এসে জোরপূর্বক তার ইটভাটায় ভরাট করা ইটসহ কয়েকটি গাড়ি নিয়ে যায়। পরে আরও কয়েকটি ট্রাক নিয়ে এসে তার ইটভাটা থেকে আরও ২০ থেকে ৩০ হাজার ইট নিয়ে যায়।

এসময় বাধা দেওয়ায় ইটভাটার মালিক শাহজাহান কবির সেলিমকে মারধর করতে থাকে ছাত্রলীগ নেতা শামীম ও তার লোকজন। তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

খবর পেয়ে ফুলগাজী থানার এসআই আব্দুল হান্নান সকাল সাড়ে ১১ টার দিকে ইটভাটায় গিয়ে তিনটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভাটার মালিক মিনহাজ উদ্দিন।

ফুলগাজী থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। অভিযোগ দায়ের হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102