ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত
জামালপুর

জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নামে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মকুড়া লেভেল ক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন (৫৫) জামালপুর শহরের চামড়াগুদাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোল্লা মো. খবির উদ্দিন জানান, দুপুরে রিক্সাযোগে ইসলামপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের লেভেল ক্রসিং অতিক্রম করছিলেন জয়নাল আবেদীন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং রিক্সাচালক খলিল (৪০) আহত হয়। পরে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত থাকলেও প্রেষণে জামালপুর জেনারেল হাসপাতালে সংয্ক্তু ছিলেন। তিনি বেতন উত্তোলন করার জন্য ইসলামপুরে গিয়ে এই দুর্ঘটনা শিকার হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102