ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে বশির আহাম্মদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নিমবাড়ি গ্রামে আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ ড্রেজারে মাটি কাটার ফলে গ্রামবাসীর পুরাতন কবরস্থানটি ধ্বসে যায়। গ্রামবাসী বাধা দিলেও তিনি শুনেননি।
পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলে আজ বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন।

পরে ২ লাখ টাকা পরিশোধ করে খননকৃত গর্ত ও ধ্বসে পড়া কবরস্থান মাটি দিয়ে পুনরায় ভরাট করে দেবেন মর্মে মুচলেকা দেন আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ। এসময় সাথে ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হোসেন সহ ইউপি সদসগণ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বশির আহাম্মদকে জরিমানা করাসহ ড্রেজারের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102