ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে কুমিল্লা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার গাজীপুর এলাকার মৃত: আব্দুল লতিফের ছেলে সবুজুল ইসলাম মোরশেদ (২৪)। দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসে কুমিল্লা থেকে দুপচাঁচিয়া হয়ে নওগাঁয় মাদকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর দিক—নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদিঘী—দুপচাঁচিয়া সার্কেল) কে.এইচ.এম এরশাদ এর তত্বাবধানে বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর চৌকস নেতৃত্বে পুলিশের একটি টিম অবস্থান নিয়ে সন্দেহভাজন সেই বাসে তল্লাশি চালায়। অভিযানে বাসের বক্সের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ট্রাভেল ব্যাগে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা বহনকারী বাসযাত্রী মাদক ব্যবসায়ী সবুজুল ইসলাম মোর্শেদকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান উপজেলায় চলমান থাকবে মর্মে তিনি জনসাধারণকে শুধু তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102