ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতভর নির্যাতনের পর গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রাতভর নির্যাতনের পর এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আওশিয়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গলাকাটা অবস্থায় আশ্রয় নেন ওই গৃহবধূ।

সূত্র জানায়, জাকির ওই গৃহবধূকে গলায় রক্তাক্ত ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। ওই সময় তিনি কোনো কথা বলতে পারছিলেন না। পরে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিখালি গ্রামের শাহাদত হোসেনের ছেলে হুসাইনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় থেকে প্রেম হয় তার। বিভিন্ন সময়ে হুসাইন তাকে বাড়ি থেকে বেড়াতে নিয়ে যেত।

মঙ্গলবার এশার আজানের সময় ওই নারীর দুলাভাই হরিহরা গ্রামের রাব্বুলের বাড়ি থেকে তাকে আউশিয়া গ্রামে নিয়ে যান হুসাইন। পরে সকালে তারা জানতে পারেন যে ওই নারীকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করেছে। তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। হুসাইন আউশিয়া গ্রামের আব্দুল গফুরের জামাতা।

আহত নারীর দুলাভাই রাব্বুল অভিযোগ করেন, ওই নারীকে রাতভর নির্যাতনের পর হত্যার চেষ্টা করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি (তদন্ত) মোহসিন হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102