ads
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যারিয়ার সেরা বোলিং শেষে যা বললেন মিরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ১৩৭ বার পঠিত

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। মাত্র ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার। ২০১৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। আজ সেটিকে ছাড়িয়ে গেলেন তিনি।
ক্যারিবিয়ানদের ইনিংস শেষে মিরাজ বলেন, ‘আমার পারফর্মেন্সে অনেক খুশি। গত ম্যাচে ভালো জায়গায় বল ফেলতে পারিনি। এই বিষয়ে সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যা অনেক কাজে দিয়েছে। আমাদের স্পিন কোচকেও অনেক ধন্যবাদ।
তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।’ আগের ম্যাচেও এক উইকেট পেয়েছিলেন মিরাজ।
মিরাজ ছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজ ২টি করে উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ নিয়েছেন একটি উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102