ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রলোভনে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরী। এ ঘটনায় শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শামীম হাওলাদার (৩০) নামে এক যুবককে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শামীম হাওলাদার মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।

ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে ওই কিশোরীর বাবার সাথে মাছের গদিতে কাজ করত। সেই সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ফাঁকা ঘরে ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন শামীম। এতে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। বিষয়টি জেনে শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন তার বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘কিশোরীর বাবা মামলা করেছেন। অভিযুক্ত শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102