ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার বিরুদ্ধে মামলা করতে এসে প্রেমিক আটক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৬ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে এক কিশোরীর (১৫) গর্ভের সন্তানের দায় নিতে চাচ্ছেন না জিল্লুর রহমান (২২) নামের এক প্রেমিক। দায় থেকে রেহাই পেতে উল্টো প্রেমিকার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে এলে শনিবার (২৩ জানুয়ারি) জিল্লুরকে আটক করেন গুরুদাসপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী আক্কাস আলীর ছেলে জিল্লুর রহমানের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে অনৈতিক মেলামেশা শুরু করেন জিল্লুর। অনৈতিক মেলামেশায় সম্প্রতি ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে বিয়ে করবে মর্মে আপোষ মিমাংসা করা হয়। জিল্লুরের বাবা আক্কাস আলী এতে রাজী না হয়ে কিশোরীর পরিবারকে হুমকি দেন। স্বামীর স্বীকৃতি পেতে ওই সন্তান সম্ভবা অসহায় কিশোরী দ্বারে দ্বারে ঘুরছেন।

এদিকে ওই অভিযোগ থেকে বাঁচতে জিল্লুর ওই কিশোরীর পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করতে এলে থানা পুলিশ জিল্লুরকে আটক করে।

অসহায় ওই কিশোরী বলেন, তার গর্ভে ছয় মাসের সন্তান। গর্ভের সন্তানে ও স্ত্রীর স্বীকৃতির জন্য জিল্লুরকে আইনের আওতায় আনার দাবি করছি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, শরিফার পরিবারের বিরুদ্ধে জিল্লুর অভিযোগ দিতে এলে তাকে আটক করা হয়। মেয়েটিকে ডেকে পাঠানো হয়েছে। সে আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102