ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাউন্সিলর তরিকুল হত্যা: আরো চার আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরো চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো।

আজ শনিবার (২৩শে জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

তিনি বলেন, কাউন্সিলর তরিকুল হত্যায় সরাসরি অংশ নেওয়া জাহিদুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে শুক্রবার (২২শে জানুয়ারি) রাতে ঢাকা মহানগরের খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় তিন আসামি ও একই রাতে উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২ নম্বর আসামি পৌল এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মৃত আনোয়ার হোসেনের ছেলে এনামুল হাসান লিখন (৩৫) ও তার ভাই ৪ নম্বর আসামি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন রতন (৪৫), ও এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামাল (৬০)।

অন্যদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের মাহতাব আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪০) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102