ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইইউতে প্রয়োজনীয় টিকা সরবরাহ করা নিয়ে সংশয়ে অক্সফোর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৫৫ বার পঠিত

উৎপাদনে সমস্যা দেখা দেয়ায় প্রত্যাশা অনুযায়ী করোনার টিকা সরবরাহ করতে পারবে না বলে সংশয় প্রকাশ করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।

এক বিবৃতিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা জানায়, সমস্যার কারণে ভ্যাকসিন উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হবে। এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করছে বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। এতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো প্রয়োজনমতো এখনই ভ্যাকসিন পাবে না।

এর আগে, ফাইজার-বায়োএনটেকের টিকা উৎপাদনে ঘাটতি দেখা দেয়ায় ইউরোপের কিছু অংশে টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়।

এদিকে, এ মাসের শেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে ইইউ। সংস্থাটি অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ৩০ কোটি ডোজ টিকা নিতে চুক্তি করলেও উৎপাদনে সমস্যার কারণে ভ্যাকসিন সরবরাহ ৬০ শতাংশ কম হতে পারে।

অন্যদিকে, এরই মধ্যে রাশিয়ার স্পুটনিক-ফাইভ টিকার অনুমোদন দিয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102