ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ন্যাশনাল গার্ড ইস্যুতে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৬২ বার পঠিত

মার্কিন ক্যাপিটলে অবস্থানরত ন্যাশনাল গার্ডের কিছু সদস্য একটি পার্কিং গ্যারেজে ঘুমাচ্ছেন এমন চিত্র দেখার পর ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

চলতি মাসের শুরুতে ক্যাপিটলে সহিংসতার পর বাইডেনের ক্ষমতা গ্রহনকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে ২৫,০০০ এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছিল।

বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) ওই ছবিতে থাকা সেনা কর্মকর্তাদের বিশ্রামের জন্য বিশেষ কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কাছাকাছি একটি পার্কিং গ্যারেজে বিশ্রাম নেন। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির রাজনীতিবিদরা।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ জানুয়ারি) প্রেসিডেন্ট বাইডেন এমন পরিস্থিতির জন্য ক্ষমা চাইতে ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ফোন করেন এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায় তাও জানতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে হোয়াইট হাউস থেকে উপহার হিসাবে কিছু বিস্কুট নিয়ে ওই সেনা কর্মকর্তাদের কাছে যান। তিনি বলেন, “আমি এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে আজই আসতে চেয়েছিলাম।”

এর আগে বৃহস্পতিবার একটি পার্কিং গ্যারেজে কয়েকশ সেনা কর্মকর্তার বিশ্রাম নেয়ার ছবি ভাইরাল হলে দেশব্যাপী ক্ষোভের জন্ম হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102