ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর পৌর নির্বাচন; মনোনয়নপত্রের বৈধতা পেলেন মেয়র প্রার্থী আরিফ রেজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

শেরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফ রেজার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন আপিল কর্তৃপক্ষ। শনিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ রায় ঘোষণা করেন আপিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এর আগে ১৯ জানুয়ারি তত্বাবধায়ক সরকারের আমলের মামলার অভিযোগে আরিফ রেজার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। আরিফ রেজা শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংক লড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি।

এ ব্যাপারে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা সাংবাদিকদের বলেন, আমার নামে তত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলা হয়েছিলো তার কোন প্রমাণ না থাকায় সেটি নিষ্পত্তি হয়ে ছিলো। কিন্তু শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী স্বরযন্ত্র করে নির্বাচন কমিশনে অভিযোগ জানান। পরে আপিলের মাধ্যমে আমার প্রার্থীতা ফিরে পেয়েছি। এসময় তিনি পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং তিনি আশা করেন সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102