ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লড়াই করেও হারলো পাকিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

লড়াই করেও হেরে গেল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হেরে ২-০ ব্যবধানে সিরিজ হারলো জাভেরিয়া খানের নেতৃত্বাধীন নারী দলটি।

দক্ষিণ আফ্রিকার ডারবানে আজ শনিবার ২৫৩ রানের বিশাল টার্গেট তাড়া করে ১৩ রানে হেরে যায় পাকিস্তান।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মারিজান ক্যাপের অপরাজিত ৬৮ ও লিজেল লির ৪৭ রানের ইনিংসে ভর করে ২৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া পাকিস্তানকে খেলায় ফেরান নিদা দার ও আলেয়া রিয়াজ। তাদের ১১৪ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে পাকিস্তান।

কিন্তু পাকিস্তানের এই স্বপ্ন ভেস্তে যায় আফ্রিকান পেসার আয়াবঙ্গা খাকার কারণে। তার গতির শিকার হয়ে এরপর ৪১ রানের ব্যবধানে ফেরেন দুই সেট ব্যাটসম্যান নিদা দার ও আলেয়া রিয়াজ।

দলীয় ১৮৪ রানে আয়াবঙ্গা খাকার শিকার হন নিদা দার। তার আউটে দুশ্চিন্তায় পড়ে যায় পাকিস্তান। ৮৯ বলে দুই বাউন্ডারিতে ৫১ রান করে ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেরেন নিদা দার।

দলীয় ২২৫ রানে ফেরেন আলেয়া। ৯৫ বলে সাত চার ও এক ছক্কায় ৮১ রান করে তার বিদায়ে কার্যত হেরে যায় পাকিস্তান। শেষ দিকে ফাতেম সানা ২২ বলে ২২ রান করলেও দলের পরজায় এড়াতে পারেননি। ১৩ রানের জয় পায় আফ্রিকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102