ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণের পর রাতভর যৌন নির্যাতন, ধারণ করা ভিডিও দেখিয়ে বারবার ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে রাতের আঁধারে বাড়ি থেকে এক গৃহবধূকে অপহরণ করে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ইয়ার মাহমুদ ওরফে মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ভিডিও দেখিয়ে এরপরও কয়েকবার তাকে ধর্ষণ করে মামুন। আইনের আশ্রয় নিলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারকে।

অভিযুক্ত মামুন মিয়া ওই উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুরের সিরাজ মিয়ার ছেলে। দিনের পর দিন অত্যাচার সইতে না পেরে চলতি বছরের ৩ জানুয়ারি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ। এরপর থেকে মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে ধর্ষক মামুন ও তার পরিবার।

ধর্ষণের স্বীকার গৃহবধূ বলেন, মামুন দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আমি সাড়া না দেয়ায় গত বছরের ২ ডিসেম্বর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সে। এরপর নিজের ফার্মের একটি ঘরে আটকে রেখে সারারাত ধর্ষণ ও নির্যাতন করে। শুধু তাই নয়, গোপনে মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া ও ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করে।

তিনি আরো বলেন, দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে আমি মামুনের বিরুদ্ধে মামলা করি। এরপর থেকে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে মামুন ও তার পরিবারের লোকজন। মামলার পর ২০ দিনেও মামুন গ্রেফতার হয়নি। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত ইয়ার মাহমুদ ওরফে মামুনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন মামুনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়াজেদ আলী। তিনি বলেন- ধর্ষণের বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে ডেকেছিলাম। কিন্তু মামুনের পক্ষের কেউ না আসায় সালিশ হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102