ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ঢাকার হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের কাছে হানিফ ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামান বাবু (৩৭) ও মফিজুল ইসলাম (৪০)। তাদের মধ্যে আক্তার ইউএস-বাংলা মেডিকেলে চাকরি করেন। আর মফিজুল কমিউনিটি পুলিশে কর্মরত।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভারের উপর গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপরে পড়েন। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জৈনপুর পরিবহনের ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102