ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারি চালিত অটোবাইকের চাপায় আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগড়পাড়া এলাকায় সবুজ সাথী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশা মনি মায়ের সাথে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি অটোবাইক আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই ওই অটোবাইকের চালক খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার সাব ইন্সপেক্টার (এসআই) খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102