ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে একরাতে তালা ভেঙে ৫ দোকানে চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ফেনীর পরশুরাম বাজারে একরাতে পাঁচ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে চুরির এসব ঘটনা ঘটেছে।

পরশুরাম বাজারের মেইন রোডের নোকিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী আবদুল কাইয়ুম জানান, তার দোকানে তালা ভেঙে ৮৬টি স্মার্টফোন, একটি ল্যাপটপ, বিভিন্ন কাস্টমারের সার্ভিসিংয়ের জন্য দেয়া বিভিন্ন কোম্পানির ১০টি ডিভাইস, পাঁচটি পাওয়ার ব্যাংক ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও একই সময় পাশের মাছুম মিয়ার দোকান, দাউদ মিয়ার দোকান ও সোহেলের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে চোরের দল। চোররা পাশের আরেকটি দোকানে তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।

উপজেলা সড়কের এআই টেলিকমের স্বত্ত্বাধিকারী ইকবাল বাবুল বলেন, আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। তিনি পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।

পরশুরাম থানার এসআই বিকাশ বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পরশুরাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102