ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ডাকাতি, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে খাবারের সঙ্গে চেতনানাশক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শহরের নোয়ারাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পূর্ব নোয়ারাই এলাকার আজিজুর রহমানের ছেলে সাইফুর রহমান সাইফ ও একই এলাকার আলকাছ আলীরপুত্র সাইদুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়ারাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ১০ জানুয়ারি রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে নোয়ারাই এলাকার মকবুলসহ তার পরিবারের লোকজনদের অচেতন করে ২৬ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৩ জানুয়ারি মকবুল হোসেনের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠোনো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102