ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় ভূমি ও গৃহহীন ৩৩ পরিবারের মাঝে ঘরের চাবি জমির কাগজপত্রাদি প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি; শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের মাঝে সরকারি (খাস) জমির দলিল ও প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ঘরের চাবি প্রদান করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম দফার এসকল উপকারভোগীর হাতে জমির কবুলিয়ত, ডিসি আর, পর্চা ও ঘরের চাবি তুলে দেয়া হয়। ২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রথম দফায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯ জনকে একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭১৫ জনকে ব্যারাকে পুনর্বাসনের লক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, ইউপি চেয়ারম্যান শামসুর রহমান আবুল, আনিসুর রহমান সুজা, রেজাউল হক হীরা, শওকত হোসেন খাঁন মুকুল, মাজহারুল আনোয়ার মহব্বত, ফয়েজ মিল্লাত, বদিউজ্জামান বদ্দি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাজু সাঈদ সিদ্দিকীসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ৩৩ পরিবারের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102