ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি শুধু অভিনয় করছি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি গুঞ্জন উঠেছে, তিনি ওপার বাংলার একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’তে অভিনয়ের বাইরে প্রযোজনা করবেন- এমনটাই শোনা গেছে। কিন্তু না, সেই সম্ভাবনা নস্যাৎ করে দেন নায়িকা নিজেই। বিষয়টি জেনে অবাক হয়েছেন তিনি। জয়া জানালেন, আমি কী করে প্রডিউসার হবো! এই ছবিতে আমি শুধু অভিনয় করছি। বাকি কথাগুলো কেবলই গুঞ্জন। পুজোয় মুক্তি পেয়েছিল সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’।

দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছিল ছবিটি। তবে সেসব এখন অতীত। এখন নতুন পথে পা বাড়াতে চলেছেন টলিউডের তরুণ পরিচালক। ‘ভূত পরী’র পর আবারো অভিনেত্রী জয়ার সঙ্গে ‘ওসিডি’ দিয়ে জুটি বাঁধতে চলেছেন।

১লা ফেব্রুয়ারি থেকে টানা শুটিং হবে ‘ওসিডি’ সিনেমাটির। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জয়া। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দ্যোপ্যাধায় সহ অনেকে। এদিকে জয়া গত বছরের শেষের দিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’- অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং করেছিলেন। বছরের শুরুতে ভারতীয় অনলাইন প্ল্যাটফরম হইচই জয়াকে ‘বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার’- সম্মাননা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102