ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাব্যতা ফিরিয়ে আনতে নেত্রকোনার সুয়াই খাল পুনঃখনন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নাব্যতা ফিরিয়ে আনতে নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সুয়াই খালটির পুনঃখনন কাজ শুরু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুণ্ড, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম লিটন এবং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফ আলী ফকির।

উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম লিটন জানান, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পেছন দিক দিয়ে প্রবাহিত দখল করা চার হাজার মিটার পর্যন্ত এ খালটি খনন করা হবে।

স্থানীয় কিছু লোক খালটি দখল করে মাটি ভরাটের কাজ করছিল। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে খালটি দখলমুক্ত করে খনন কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, খাল খনন প্রকল্পটি ৩৭ লাখ টাকায় বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102