ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। বাদীপক্ষের আইনজীবী আদালতে দাখিলকৃত ধর্ষণ ও চাঁদাবাজি পৃথক অভিযোগপত্রের শুনানি একই দিনে চলমান রাখতে আবেদন দাখিল করলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক তা নামঞ্জুর করেন।

বিচারক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বুধবার (২৭ জানুয়ারি) নির্ধারণ করেন।

রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আসামিদের উপস্থিতিতে আদালত এই আদেশ দেন। ওইদিন আদালতে আলোচিত এই ঘটনায় সাক্ষ্যগ্রহণের কথা ছিল। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম জানান, রোববার এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে আলেচিত এই ঘটনায় শাহপরাণ থানা পুলিশ ৮ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে একটি চাঁদাবাজি ও অন্যটি ধর্ষণের ঘটনায়। দুটি অভিযোগপত্রে আসামিরা একই। ধর্ষণ মামলার সব কার্যক্রম শুরু হলেও চাঁদাবাজির দাখিলকৃত অভিযোগপত্রের কার্যক্রম এখন শুরু হয়নি।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী জানান, এমসি কলেজের ঘটনায় আদালতে পৃথক দুটি অভিযোগপত্র (চাঁদাবাজি ও ধর্ষণ) দাখিল করে পুলিশ। এই দুটি অভিযোগপত্রে আসামিরাও একই। একই দিন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

দুটি অভিযোগপত্রের বিচার দ্রুত হওয়ার জন্য আমরা ধর্ষণ মামলার অভিযোগপত্রের সঙ্গে চাঁদাবাজি অভিযোগপত্রের কার্যক্রম একই আদালতে চলার জন্য পিটিশন দাখিল করলে আদালত তা নামঞ্জুর করেন। পিটিশন দাখিল করায় আদালতে আমরা সাক্ষী হাজির করিনি। আগামী তারিখে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102