ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া চেলোপাড়ায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের চেলোপাড়ায় রবিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের নিজস্ব উদ্যোগে প্রতি বছরের ন্যায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, চেলোপাড়া সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিবছর বিভিন্ন উৎসব এবং দুযোর্গকালীন সময়ে মানবতা কে সামনে রেখে পরিমল প্রসাদের নেয়া নানামুখী কার্যক্রম প্রশংসার দাবিদার। ধর্ম, বর্ণ, নির্বিশেষে এমন মানবতার সেবায় সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102