ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিডিইও’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: সামাজিক সংগঠন বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন (বিডিইও) এর উদ্যোগে রবিবার দুপুরে শহরের ফুলবাড়ি মহিলা কলেজ রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওসার রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মোঃ আক্তারুজ্জামান ডিউক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এবং বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিডিইও’র সদস্য নওশাদ উর রহমান নিশান, ইউসুফ আলী সুজন, তারিক সাজ্জাদ, আল শাফী সুজন, সুলতান আহমেদ, শিপলু শেখ, তাজমিলুর রহমান তমাল, সজীব সাহা, মেহেদী হাসান বাবু, রায়হান সাজু, নুর আলম, মিতু, রাসেল, শিবলুসহ আরও অনেকে। উল্লেখ্য, করোনাকালীন সময় থেকে বাড়ি বাড়ি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শহরের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা, মাহে রমজানে প্রতিদিন শতাধিক মানুষের মাঝে ইফতার সহ একবেলার খাবার বিতরণ, ঈদ উল ফিতরে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামুলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102