ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাবিজ স্পর্শ করতেই অজ্ঞান, হুলস্থূল কাণ্ডে নিয়োগ পরীক্ষা স্থগিত!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

তাবিজ গায়ে স্পর্শ করতেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা আতিকুর রহমান সোহেল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বেঁধে যায় হট্টগোল। সোহেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে স্থগিত হয়ে যায় নিয়োগ পরীক্ষা।
শনিবার দুপুর ১২টার দিকে কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউপির শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা ছিল শনিবার। প্রধান শিক্ষক পদে ৫ জন প্রার্থী এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৪ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। নিয়োগ পরীক্ষা নিতে উপজেলা, জেলা শিক্ষা অফিসের ও ডিজি অফিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিপত্তি ঘটে নিয়োগ পরীক্ষার পূর্ব মুহূর্তে। লিখিত পরীক্ষার জন্য হলরুমে প্রবেশের মুহূর্তে স্থানীয় বাসিন্দা ও প্রধান শিক্ষক পদে আবেদনকারী আতিকুর রহমান সোহেল বিদ্যালয়ের নৈশপ্রহরী বিপুল বিশ্বাসকে কুশল জিজ্ঞেস করেন।

এ সময় বিপুল বিশ্বাস একটি তাবিজ সোহেল আহমদের গায়ে স্পর্শ করান। সঙ্গে সঙ্গে সোহেল আহমদ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। বেঁধে যায় হুলস্থূল কাণ্ড।

প্রধান শিক্ষক পদে পরীক্ষায় অংশ নিতে আসা সোহেল আহমদকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাজারের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরবর্তীতে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের আইসিইউতে আছেন বলে তার ভাই ফয়জুর রহমান ছুরুক জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা নৈশ প্রহরী বিপুল বিশ্বাসকে গণধোলাই দিয়ে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে কুলাউড়া কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনাস্থলে গিয়ে আটক বিপুল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক বিপুল বিশ্বাস বলেন, সোহেল স্যার আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি আমার কাছে নিয়োগ পরীক্ষার জন্য আশীর্বাদ চেয়েছিলেন। আমি তাকে ধর্ম ও প্রভুর দোহাই দিয়ে তাবিজ দিয়ে আশীর্বাদ করতে উনার শরীরে স্পর্শ করি। তখন দেখতে পাই, তিনি অসুস্থতা বোধ করছেন। আমি কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম খান বাচ্চু জানান, আমার সামনে এই ঘটনাটি ঘটে। প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিতে আসা আতিকুর রহমান সোহেল মাথা ঘুরানোর কথা বলেই পড়ে যান। তখন তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করি।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার জানান, পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আপাতত শিক্ষক নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় শিক্ষক নিয়োগ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102