ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে গিয়ে ফাঁস লেগে গেল শিশুর প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে হৃদয় সরকার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষীপুর গ্রামের মৃত রূপা সরকারের ছেলে। সে এলাকার একটি সাইকেলের দোকানে দেখাশোনার কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কাজ শেষে দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল হৃদয়। এ সময় অসাবধানতায় রশি দিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, শ্বাসনালীতে রশির অতিরিক্ত চাপে তার মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, খেলার সময় গলায় ফাঁস লাগে ওই শিশুর। পরে চিকিৎসাধীন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102