ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথম চালানে ভারত থেকে আসল ১৮শ’ টন চাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত চালের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রেলওয়াগনগুলো দর্শনা রেল বন্দরে আসে। নতুন বছরে এটিই চালের প্রথম বড় চালান।

দর্শনা রেল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে ৪২টি রেলওয়াগনে ১ হাজার ৭৭১ দশমিক ৪০০ মেট্রিক টন চাল এসেছে। যার মূল্য ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৮১ টাকা। পর্যায়ক্রমে প্রতিদিনই এই চাল আসবে।

আমদানিকৃত চালের প্রথম চালান পাবনার ঈশ্বরদী ও সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে খালাস করা হবে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের মূল্য নিয়েছে ৩৫০ ডলার। যা বাংলাদেশের হিসেবে প্রতি কেজি চালের আমদানি মূল্য পড়েছে ২৯ টাকা ৭৫ পয়সা।

এর সাথে আনুপাতিকহারে সরকারি ট্যাক্স ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪৭৫ টাকাসহ অন্যান্য খরচ যুক্ত হবে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা বাংলামোটরের মজুমদার ট্রেজার্স এবং স্থানীয় সিএন্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবুর কনফিডেন্স ট্রেড এসোসিয়েট লিমিটেড।

নন-বাসমতি (মোটাচাল) আমদানির জন্য প্রচুর এলসি খোলা হয়েছে বলে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলি এই প্রতিবেদককে জানান। আমদানিকৃত চাল পর্যায়ক্রমে আরও আসবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102