ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হত্যা মামলার এজাহারে কারসাজি, ওসি বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

হত্যা মামলা পরিবর্তনের অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১, তারিখ- ২৪/০১/২০২১।

বাদি আল আমিন বলেন, ‘দুদকের তদন্তে পুঠিয়ার নূরুল ইসলাম হত্যার এজাহারে আসামির নাম ও বিবরণে পরিবর্তনের প্রমাণ মিলেছে। এরপর ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। ওসি সাকিল কারসাজি করে এজাহারে পরিবর্তন আনেন।’

তিনি আরও বলেন, ‘সড়ক ও পরিবহন মটোর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে ২০১৯ সালে ১০ জুন রাতে খুন হন পুঠিয়ার নূরুল ইসলাম। এ ঘটনায় তার মেয়ে নিগার সুলতানা বাদি হয়ে আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। কিন্তু ওসি সাকিল উদ্দিন দুইজন আসামির নাম বাদ ও বর্ণনা পরিবর্তন করে মামলা রেকর্ড করে। এ নিয়ে তিনি রিট করলে আদালতের নির্দেশনা অনুযায়ী দুদক বিষয়টি তদন্ত করে।’

এছাড়াও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত করা হয়। দুই তদন্তে ওসির কারসাজিতে এজাহার পরিবর্তনের প্রমাণ মিলেছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102