ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয়নগরে ইটভাটার দেয়াল পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইট ভাটায় সংস্কার কাজ করার সময় দেয়াল পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া। এ সময় একটি দেয়াল ধ্বসে তার উপর পড়ে গেলে দু’টি পা ভেঙ্গে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি জানান হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

এব্যাপারে দুপুরে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102