ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনারগাঁওয়ে ৮৮৩ মোবাইলসহ ১০ চোরাকারবারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র‌্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ৮৮৩টি মোবাইল সেটসহ ১০ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার কাঁচপুর রূপালী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের ১০ এর নৌবাহিনীর এনএস মো. মোমেন খাঁন মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে সোনারগা থানায় হস্তান্তর করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মো. রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মো. রাজু আহম্মেদ, নবীর হোসেন মো. শাহীন, মো. জয়নাল আবেদীন ও মো. হাবিবউল্লাহ ওরফে সোহাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-১০এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, র‌্যাব হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102