ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের রাস্তাকে ইউরোপের রাস্তা বললেন নায়ক রিয়াজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ জানুয়ারি। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে ভোট চাইতে রোববার (২৪ জানুয়ারি) আকাশপথে চট্টগ্রাম ছুটে গিয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক রিয়াজও।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রিয়াজ বলেন, চট্টগ্রাম আসার পথে রাস্তা দেখে বাংলাদেশের মনে হয়নি; ইউরোপের রাস্তা বলে মনে হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।
রিয়াজ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা। নেত্রী চট্টগ্রামের নগরপিতা হিসেবে আলহাজ রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি, রেজাউল করিমের হাত ধরে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সময় তিনি সবার কাছে রেজাউল করিমের পক্ষে নৌকা মার্কায় ভোট চান এবং চট্টগ্রামের মানোন্নয়নে রেজাউল করিমের পক্ষে প্রচারণায় সবার অগ্রণী ভূমিকা আশা করেন।
চিত্রনায়ক সায়মন বলেন, নৌকার পক্ষে প্রচারণা চালাতে আমরা চট্টগ্রামে এসেছি। মেয়রপ্রার্থী রেজাউল করিম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রামের নগরপিতা হলে জনগণের জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে বলে আমাদের বিশ্বাস। তাই তার মতো একজন যোগ্য প্রার্থীকে সমর্থন জানাতে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসা।
জানা গেছে, রোববার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রচার চালিয়েছেন তারকারা।
তারকাদের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। এদিকে সোমবার (২৫ জানুয়ারি) তাদের সঙ্গে যোগ দেবেন ফেরদৌস ও পূর্ণিমাসহ আরও তিন তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102