ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামী ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার কুমারখালীতে আসামী ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

রবিবার রাত একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চুরি মামলায় কুমারখালী এলাকার মেহেদী হাসান নামে এক আসামীকে ধরতে রাত ১২টার দিকে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় আসামী নিয়ে থানায় আসার পথে স্থানীয়দের হামলার শিকার হন পুলিশ সদস্যরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন।

তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছ। প্রাথমিক চিকিৎসা শেষে ৩ পুলিশ সদস্য হাসপাতাল ত্যাগ করলেও, এখনও ২ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত এক আসামীও হাসপাতালে ভর্তি রয়েছে।

৫ পুলিশ সদস্য আহতের বিষয়টি স্বীকার করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ট চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102