ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙনের হুমকিতে পর্যটন সংশ্লিষ্ট নানা স্থাপনাসহ কক্সবাজার শহর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারে তীব্র ভাঙনের কবলে পড়েছে সৈকতের কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন পয়েন্ট।

হুমকির মুখে পর্যটন সংশ্লিষ্ট নানা স্থাপনাসহ শহরটিও। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে এ ভাঙন- বলছেন পরিবেশবাদীরা। এদিকে ভাঙন ঠেকাতে ‘পরিবেশ ও পর্যটন বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন পয়েন্টেই মূলত পর্যটক সমাগম ঘটে। প্রতিদিনই এসব পয়েন্টে ভিড় করেন অসংখ্য পর্যটক। সৈকতের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন।

জোয়ার-ভাটায় প্রতিনিয়ত ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউগাছসহ বালিয়াড়ির সৈকত।

স্থানীয়দের অভিযোগ- সরকারি দপ্তরের সংশ্লিষ্টরা- জিও ব্যাগ ফেলে- ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা সৈকতকে রক্ষা করতে পারছে না।

পরিবেশবাদীরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে সৈকতের এই ভাঙন। তাদের দাবি, হুমকি প্রতিরোধে পরিবেশ ও পর্যটনবান্ধব টেকসই পরিকল্পনার।

পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রায় ২০ হাজার ৫শ কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধে পর্যটন এবং পরিবেশ বান্ধন প্রতিরক্ষা বাঁধ নিমার্ণের পরিকল্পনা নেয়া হয়েছে। আধুনিক এই বাঁধ হবে ‘মাল্টি ফাংশনাল বাঁধ কাম রোড’। এই বাঁধের ওপরে হবে সড়ক পাশাপাশি থাকবে পাকিং ব্যবস্থা, ওয়াকওয়ে, সাইকেল বে ও প্রদর্শনি মঞ্চ।

বাঁধের নিচে ভেতরে থাকবে কিডস জোন, রেস্টুরেন্ট, তথ্য কেন্দ্র, লকার রুম, লাইফ গার্ড পোষ্ট, ওয়াশরুমসহ নানা ব্যবস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে আগামী ২০২৪ সালের জুন মাসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102