ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শূন্যতে বিদায় লিটন, টিকতে পারলেন না শান্তও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

টসে জিতে যখন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ, তখন কি চিন্তা করেছিলেন শুরুতেই এমন সাফল্য আসবে ঘরে? অধিনায়ক যে চিন্তা থেকেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন না কেন, ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দিতে খুব সময় নেননি পেসার আলজারি জোসেফ ও কাইল মায়েস।

ইনিংস শুরুর প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লিটন দাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জোসেফ। তখনও রানের খাতা খুলতেই পারেননি লিটন। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম। এরপর তিন বল খেলে নিজের চতুর্থ বলে লিটন যখন বিদায় নেন দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট।

জোসেফের লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি লিটন দাস। ফলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু দ্বিধায় থাকা লিটন ও তামিম রিভিউ নেবেন কি নেবেন না- এই সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করছিলেন, ততক্ষণে রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়। ফলে ফিরে আসতে হয় লিটনকে।

লিটনের বিদায়ের পর মাঠে আসেন নাজমুল হাসান শান্ত। দুটি বাউন্ডারিতে ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু অশান্ত হয়ে ওঠার আগেই শান্তের লাগাম টেনে ধরেন কাইল মায়েস। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।

শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তামিম-সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ওপেনার তামিম ৩৩ বলে ৩০ রান ও সাকিব ২৩ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102