ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩০ জানুয়ারি কমতে পারে ইন্টারনেটের গতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৮৯ বার পঠিত

আগামী ৩০ জানুয়ারি রাতে বাংলাদেশে ইন্টারনেটের গতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ওই দিন দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন রক্ষণাবেক্ষণের কারণে এটি হতে পারে।

রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিসিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা কেবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

কিন্তু ওই সময় দেশের প্রথম সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে। তবে, দ্বিতীয় সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলায় গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

সাবমেরিন কেবল ছাড়াও বাংলাদেশ এখন ছয়টি বিকল্প মাধ্যমে (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে যুক্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102